শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

উপজেলা নির্বাচনে দুর্গম ৯টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে গেল নির্বাচনী সরঞ্জাম

  • আপডেট টাইম : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৩২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : আগামী ৮ই মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ের সাধারণ নির্বাচনে রাঙ্গামাটির চারটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে সোমবার (৬ মে) সকালে দুর্গম জুরাছড়ি ও বরকল দুই উপজেলায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পৌঁছানোর কাজ শুরু হয়েছে।

সকালে জুরাছড়ি বাজার আর্মি ক্যাম্প থেকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে রাঙ্গামাটির জুরাছড়ির ৭টি ও বরকলে ২টি দুর্গম ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানোর কাজ শুরু হয়। নির্বাচনী অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ব্যালট বক্স, স্ট্যাম্প প্যাড এবং অমুচনীয় কালি। ৮ মে ভোটগ্রহণ ও ফলাফল গণনা শেষে পুনরায় নির্বাচনী কর্মকর্তারা ফিরে আসবেন।

রাঙ্গামাটি রির্টানিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মনির হোসেন জানান, প্রথম ধাপে ৮মে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ৪টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আর প্রথম ধাপের এ নির্বাচনে রাঙ্গামাটি সদরসহ চার উপজেলায় সর্বমোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি আরও বলেন, মূলত দুর্গম এলাকার কথা বিবেচনা করে আগেই নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে ব্যালেট পেপার এবং অন্যান্য সরঞ্জাম পাঠিয়ে দেয়া হচ্ছে। আগামীকাল জেলার অন্যান্য উপজেলায় ব্যালেট পেপার এবং নির্বাচনি সরঞ্জাম পাঠানো হবে। এ সময় বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ উপস্থিত থেকে এই নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করে বিভিন্ন কেন্দ্রের উদ্যোশে রওনা দেন।

উল্লেখ্য, রাঙ্গামাটির ১০ উপজেলা, দুইটি পৌরসভা এবং ৫০টি ইউনিয়ন মিলে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৩৫৪ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com