বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

গাজীপুরে বিউটি পার্লার কর্মীকে আটকে রেখে দেহব্যবসা করানোর অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮৫ দেখা হয়েছে
নারী কাউন্সিলর।

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে এক বিউটিপালার কর্মীকে বাসায় আটকে রেখে প্রায় তিনমাস ধরে যৌন ব্যবসা করাতে বাধ্য করার অভিযোগ এনে সিটি কর্পোরেশনের এক নারী কাউন্সিলরসহ দুজনের নামে মামলা দায়ের করা হয়েছে।

বাসনা থানায় দায়ের করা মামলার প্রধান আসামি গাজীপুর সিটি করপোরেশনের ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর রোকসানা আহমদ রোজি।

মামলার অপর আসামি ওই ফ্ল্যাটের কেয়ারটেকার নুরুল হক।

মামলার বিবরণে জানা গেছে, গত সোমবার রাতে ভুক্তভোগী নবমুসলিম ওই কিশোরী বাসা থেকে কৌশলে পলায়ন করে। ওই কিশোরী চান্দনা চৌরাস্তার রহমান শপিং এর একটি পার্লারের কাজ করছিলো। প্রায় তিন মাস আগে তাকে মোটা অঙ্কের বেতনের আশ্বাসে নগরের নলজানির গ্রেট ওয়াল সিটি এলাকার নিজ পার্লারে চাকরি দেয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী।

পরে তাকে পার্লারে কাজের বদলে ফ্লাটে আটকে রেখে জোর করে বিভিন্ন সময়ে করানো হতো দেহ ব্যবসা।

মঙ্গলবার দুপুরে বাসন থানায় রোজী, নুরুল হকের নাম উল্লেখসহ আরো ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই কিশোরী। ভুক্তভোগী কিশোরী দুই বছর আগে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এ বিষয়ে কিছুই জানেন না দাবি করে অভিযুক্ত কাউন্সিলর সাংবাদিকের ফোন কেটে দেন। 

তবে, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে জানিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান বলছেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com