বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে পাঁচ সহস্রাধিক মানুষের অংশগ্রহণ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার আয়োজনে, সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে শহরে প্রাণকেন্দ্র সাতমাথা থেকে শুরু হয়ে মাটিডালী বিমান মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণী পেশার পাঁচ সহস্রাধিক মানুষ অংশ নেন।

বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক শুক্রবার সকালে শহরের জিলা স্কুল চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন’ দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, ১১ পদাতিক ডিভিশনের প্রতিনিধি লে. কর্ণেল রায়হানুল রশীদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, ভাইস চেয়ারম্যান এইচ এম ইকবাল, জেলা পরিষদ সদস্য মাহফুজা খানম লিপি, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবুল, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

বগুড়া সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা আজিজুর রহমান জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এই ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আড়াই হাজার মানুষ রেজিষ্ট্রেশন করলেও পাঁচ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। দৌড় প্রতিযোগিতা শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে ২০ জনকে পুরস্কৃত করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com