মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

রাজশাহীতে আমন বীজের দাম বৃদ্ধির দাবিতে কৃষকদের মানবববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) সরবরাহ করা আমন ধানের বীজের দাম বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন কৃষকরা।

বুধবার সকাল রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিএডিসির সঙ্গে চুক্তিবদ্ধ চাষিরা এর আয়োজন করেন।

মানববন্ধনে বলা হয়, প্রায় তিন মাস আগে বিএডিসি রাজশাহীর ২ হাজার ১০০ কৃষকের কাছ থেকে আমন ধানের বীজ কিনেছে। কিন্তু তখন চুক্তিপত্রে বীজের দর উল্লেখ করা হয়নি। তিন দিন আগে কেজি প্রতি ৩৮ টাকা হিসেবে চাষিদের মূল্য পরিশোধ করছিল বিএডিসি। কিন্তু চাষিরা এই টাকা নেননি। ৩৮ টাকা দরে বীজের দাম নিলে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন।

বক্তারা বলেন, ভাল ফসলের জন্য ভাল বীজ প্রয়োজন। আর ভাল বীজের জন্য প্রয়োজন বাড়তি পরিচর্যা।

বাড়তি পরিচর্যা করে বীজের উৎপাদন খরচ পড়েছে কেজি প্রতি কমপক্ষে ৪২ টাকা। তাই মানববন্ধন থেকে আম ধানের বীজের দাম কমপক্ষে কেজি প্রতি ৫০ টাকা নির্ধারণের দাবি জানান চাষিরা। তা না হলে তারা ৩৮ টাকা কেজিদরে টাকা নেবেন না বলে ঘোষণা দেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএডিসির রাজশাহী জোনের চুক্তিবদ্ধ চাষি কল্যাণ সমিতির সভাপতি ইউসুফ আলী।

সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিপুলের পরিচালনায় এতে বক্তব্য দেন- সিনিয়র সহ-সভাপতি মাজদার রহমান, সহ-সভাপতি মো. তাজউদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফটিক, কোষাধ্যক্ষ আবদুল আওয়াল, সদস্য আবদুস শুকুর, হায়দার আলী, নওয়াব আলী প্রমুখ। কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার চুক্তিবদ্ধ চাষিরা অংশ নেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com