বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

কুড়িগ্রামে বঙ্গবন্ধু ১৮তম আন্ত:জেলা মহিলা ভলিবলে চ্যাম্পিয়ন রাজশাহী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৫৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বঙ্গবন্ধু ১৮তম আন্ত:জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় রাজশাহী জেলা মহিলা দল ৩-০ সেটে পাবনা জেলা মহিলা দলকে হারিয়ে চ্যাস্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টানা তিন সেট খেলায় দাপটের সাথে খেলে রাজশাহী দল বিজয়ী হয়। এ প্রতিযোগিতায়  তৃতীয় স্থান অধিকার করে রাজবাড়ী জেলা মহিলা ভলিবল দল।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপি।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, পৌর মেয়র কাজিউল ইসলাম, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট ফজলে রাব্বি বাবলু প্রমুখ।

ফাইনাল খেলায় দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায়, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডর পৃষ্ঠপোষকতায় এবং কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু ১৮তম আন্ত:জেলা মহিলা ভলিবল টুর্ণামেন্টটি এবার কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে মাঠে অনুষ্ঠিত হয়।

গত ১৩ মার্চ  খেলাটি উদ্বোধন হয়। মঙ্গলবার বিকেলে সমাপনী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১২টি জেলা দল অংশগ্রহণ করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com