বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ২৫৯ দেখা হয়েছে
অপরাধ আইকন।

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের গৃহশিক্ষক আবু সাইদ মোল্লাকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত গৃহশিক্ষক আবু সাইদ মোল্লা গুল্টা গ্রামের মৃত জাফর মোল্লার ছেলে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক এ তথ্য নিশ্চিত করে জানান,

ধর্ষণের অভিযোগে এনে কলেজছাত্রীর বাবা শুক্রবার থানায় মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শুরু করেছে।

বৃহস্পতিবার রাতে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক আবু সাইদ মোল্লাকে মারধর করায় আহত হয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সেখান থেকে তাকে শুক্রবার রাতে গ্রেফতার করে পুলিশ হেফাজতে ভর্তি রাখা হয়েছে।

এছাড়া ভিকটিমের (কলেজ ছাত্রী) মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই কলেজ ছাত্রীর বাবা-মা স্থানীয় বাজারে চা বিক্রি করছিল। গৃহশিক্ষক আবু সাইদ মোল্লা ওই কলেজ ছাত্রীকে পড়াতে এসে একাকি পেয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে ওই গৃহশিক্ষককে মারপিটকালে বিশেষ কৌশলে সে পালিয়ে যায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com