বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ২৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা মোড় এলাকা থেকে ২১ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ গুচ্ছগ্রাম গ্রামের মো: আবু বক্করের ছেলে মো: মকবুল হোসেন (৫৫), একই গ্রামের মো: খলিলুর রহমানের ছেলে মো: আজির রহমান (৩৮), মো: ছলিম উদ্দিনের ছেলে মো: জাহাঙ্গীর হোসেন (১৯) ও কুড়িগ্রাম সদর উপজেলার পুরাতন রেলস্টেশন পূর্ব মুন্সিপাড়া গ্রামের মৃত আব্দুল জলিল বাবুর ছেলে মো: খোকন বাবু (৩৫)।

র‌্যাব -১২’র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ৮টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের সদর উপজেলার কড্ডা মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ২১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ উক্ত ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের নিকট থেকে নগদ ৬ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com