শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় করোনায় ৬১ জন আক্রান্ত মৃত্যু ৩ জন

  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ২৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবের পরীক্ষায় গত ২৪ ঘন্টায় ৬১ জনের করোনা পজিটিভ এসেছে এবং ৩ জনের মৃত্যু হয়েছে। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৪৯ জন খুলনা মহানগরী ও জেলার।

এর মধ্যে ৬১ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৫৩ জন, বাগেরহাট ৩ জন, সাতক্ষীরা ৩ জন, গোপালগঞ্জ ১ ও বরিশাল জেলার ১ জন রয়েছে।

এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ এপ্রিল) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা চলাকালীন তাদের মৃত্যু হয়।

তারা হলেন, খুলনার রূপসা উপজেলার মরিয়ম বেগম (৫০), পিরোজপুর সদরের ইদ্রিস আলী (৭০) ও যশোর সদরের রওশন আরা (৪৫)।

খুমেক হাসপাতালের করোনা ইউনিট সূত্রে জানা যায়, শনিবার সকাল সোয়া ৮টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মরিয়ম বেগমের (৫০) মৃত্যু হয়।

তিনি রূপসা উপজেলার কাজদিয়া এলাকার মৃত আঃ আজিজ শেখের স্ত্রী। তিনি গত ৭ এপ্রিল করোনা ইউনিটে ভর্তি হলে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একইদিন দুপুর পৌনে ২টার দিকে পিরোজপুর উপজেলার পালপাড়া এলাকার ইদ্রিস আলীর (৭০) মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার মোবারক আলীর ছেলে। ৩ এপ্রিল খুমেক করোনা ইউনিটে ভর্তি হয়ে আজ দুপুরে তার মৃত্যু হয়।

এছাড়া দুপুর আড়াইটার দিকে যশোর সদরের রেলগেট এলাকার নওশের আলীর স্ত্রী রওশন আরার (৪৫) মৃত্যু হয়েছে। গত ৮ এপ্রিল খুমেক করোনা ইউনিটে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার  মৃত্যু হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com