বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

গাজীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে স্কুল ছাত্র নিহত।। একজন আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের গাছা থানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুপক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে।

এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক স্কুল ছাত্র নিহত ও অপর এক ছাত্র আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।

নিহত শাকিল মিয়া (১৭) ময়মনসিংহের গৌরীপুর থানার ধীপপুর এলাকার মো: রেজাউল করিমের ছেলে। শাকিল পরিবারের সঙ্গে গাজীপুর সিটির গাছা থানাধীন কুনিয়াপাছর এলাকার রুবেল মোল্লার বাসায় ভাড়া থাকে। শাকিল স্থানীয় প্রতিভা স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র ছিল।

আহত ফাহিম (১২) কুনিয়াপাছর এলাকার ফারুক হোসেনের ছেলে এবং প্রত্যাশা কিন্ডার গার্ডেনের সপ্তম শ্রেণীর ছাত্র।

জিএমপির গাছা থানার ওসি ইসমাইল হোসেন ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন কুনিয়াপাছর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিশোর গ্যাংয়ের দুপক্ষের মাঝে গত কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় তালেব মার্কেটের সামনে সোনাপাড়া এলাকার ২৪/২৫জন কিশোর ও যুবক অবস্থান নেয়।

এসময় সেখানে প্রতিপক্ষের শাকিল মিয়া (১৭) ও মো: ফাহিমের (১২) সঙ্গে তাদের কথাকাটি হয়। এর জের ধরে দুপক্ষের মাঝে সংঘর্ষ হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা শাকিল ও মো: ফাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, এলাকাবাসী গুরুতর আহত শাকিল ও ফাহিমকে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শাকিলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আহত ফাহিমকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। সংঘর্ষকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com