বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক কারবারি আটক

  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ২৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধর্মপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ লায়ন ইসলাম (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার বিকেলে মাদক কারবারিকে পুলিশে সোপর্দ করা হলে শনিবার দুপুরে তাকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

মাদক কারবারি লায়ন ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর গ্রামের আবু তালেবের পূত্র। তার কাছ থেকে বিজিবি ১৯০ বোতল ফেন্সিডিল, ১৩৩ বোতল সিরাপ, ১১ কেজি ভারতীয় লবন, ২টি বাইসাইকেল ও ১৫টি মাদক বহনের প্রসেসর জব্দ করে।

বিজিবি বাদী হয়ে শুক্রবার বিকেলে ফুলবাড়ী থানায় মাদক কারবারি লায়ন ইসলামসহ বাড়ির মালিক আজিজুল ইসলাম ও তার স্ত্রী শেফালী খাতুনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর ক্যাম্পের হাবিলদার বাদলের নেতৃত্বে একদল বিজিবি জওয়ান উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৪৩ এর পাশে কয়েকজন মাদক চোরাকারবারীকে ধাওয়া করে।

এসময় মাদক কারবারি লায়ন ইসলাম আত্মরক্ষার জন্য পার্শ্ববর্তী নুর হোসেনের পুত্র আজিজুল ইসলামের বাড়িতে ঢুকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য রেখে পালিয়ে যাওয়ার সময় তাকে ধাওয়া করে আটক করে।

পরে স্থানীয় ইউপি সদস্য (৬নং ওয়ার্ড) রফিকুল ইসলামসহ এলাকাবাসীর উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ১৯০ বোতল ফেন্সিডিল, ১৩৩ বোতল সিরাপ, ১১ কেজি ভারতীয় লবন, ২টি বাইসাইকেল ও ১৫টি মাদক বহনের প্রসেসর জব্দ করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, আসামিকে দুপুরে কুড়িগ্রামে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com