শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ লাইনের উদ্বোধন

  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ২৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালে কোভিড-১৯ রোগির চিকিৎসায় লিকুইড অক্সিজেন ট্যাংক ও কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ লাইনের উদ্বোধন হয়েছে।

বুধবার জেলা প্রশাসক ও কোভিড-১৯ নিয়ন্ত্রণ কমিটির সভাপতি জিয়াউল হক এর উদ্বোধন করেন। কর্মকর্তারা জানিয়েছে, এ প্রকল্পের পূর্ণাঙ্গ সেবা পেতে আরো এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।

হাসপাতালের সূত্র জানায়, তিন কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ লাইনের কাজ শেষ হয়েছে। অক্সিজেন সরবরাহের জন্য হাসপাতালের চারটি ওয়ার্ড, জরুরি বিভাগ, কেবিন, অপারেশন থিয়েটারসহ ২২৩টি পয়েন্ট করা হয়েছে। এর মাধ্যমে ২২৩ বেডে অক্সিজেন সরবরাহ করা যাবে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, এখন থেকে করোনা আক্রান্ত রোগিদের সেবা দেওয়া সম্ভব হবে। তবে এ প্রকল্পের পুরোপুরি সুফল পেতে আরও অন্তত এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।

কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ লাইনের উদ্বোধনের সময় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয়, বগুড়া স্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হেসনে মিশু, আবাসিক মেডিকেল অফিসার শফিক আমিন কাজল, বগুড়া স্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের সহকারি প্রকৌশলী ডা. নজরুল ইসলাম, ফিরোজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com