সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

গাজীপুরে ইয়াবাসহ কারারক্ষী গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৩২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরের কাশিমপুর কারাগারের এক কারারক্ষীকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

আটক হওয়া পিন্টু মিয়া বগুড়া জেলার সোনাতলা থানার পূর্ব টেকয়ানী এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে। তার কারা নং ১৪০৯০।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, কারারক্ষী পিন্টু মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় বাহির থেকে কারাগারের ভেতরে প্রবেশের সময় চেক পোষ্টের কারারক্ষী আতিকুর রহমানের (কারা নং ১৩৪৫৩) সন্দেহ হলে তাকে তল্লাশি করে। এ সময় পিন্টু মিয়ার প্যান্টের ডান পাশের পকেটে রাখা ৩২৮ পিস ইয়াবা পাওয়া যায়।

পরে পিন্টু মিয়াকে কারা হেফাজতে আটক রেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে ইয়াবা জব্দ করে আটক পিন্টু মিয়াকে থানায় নিয়ে যায়। এ বিষয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com