বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ সোববার বিকেলে সিরাজগঞ্জ জেলা শহরে সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশের সচেতনতামূলক লাঠি র্যালি অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার হাসিবুল আলমের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতারের নেতৃত্বে সদর থানা থেকে এ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি চলাকালে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং হ্যান্ড মাইকিংয়ে সচেতনতামূলক প্রচারণা করা হয়।
সদর থানার ওসি বাহাউদ্দীন ফারুকী, ২নং পুলিশ ফাঁড়ির ইনর্চাজ তরিকুল ইসলাম, এসআই সাইফুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।