শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

সিরাজগঞ্জে করোনা প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক লাঠি র‍্যালি

  • আপডেট টাইম : সোমবার, ৩ মে, ২০২১
  • ২৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ সোববার বিকেলে সিরাজগঞ্জ জেলা শহরে সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশের সচেতনতামূলক লাঠি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপার হাসিবুল আলমের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতারের নেতৃত্বে সদর থানা থেকে এ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি চলাকালে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং হ্যান্ড মাইকিংয়ে সচেতনতামূলক প্রচারণা করা হয়।

সদর থানার ওসি বাহাউদ্দীন ফারুকী, ২নং পুলিশ ফাঁড়ির ইনর্চাজ তরিকুল ইসলাম, এসআই সাইফুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com