বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কুড়িগ্রাম নকল আইসক্রিম ও লাচ্ছা সেমাই কারখানায় বিএসটিআই’র অভিযান

  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ৩১৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : খাদ্যদ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিতকরণের লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে ৯৫ হাজার টাকা জরিমানা ও দেড়’শ কেজি আইসক্রিম ধ্বংস করেছে রংপুর বিএসটিআই।

বুধবার দিনব্যাপী কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পণ্যের মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮” এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।

এসময় ভূরুঙ্গামারীর জয়মনিরহাটে মেসার্স ভাই ভাই লাচ্ছা সেমাই ও চানাচুর ফ্যাক্টরী প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পাটেশ্বরী বাজারের মেসার্স মুক্তা আইসক্রিম  ফ্যাক্টরী  প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা ও মান যাচাইবিহীন ৮০ কেজি আইসক্রিম ধ্বংস করা হয়।

এছাড়াও ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকার মেসার্স ভাই ভাই আইসক্রিম ফ্যাক্টরীকে ২৫ হাজার টাকা জরিমানা ও মান যাচাইবিহীন ৭০ কেজি আইসক্রিম ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর আলম। আদালতকে সহায়তা করেন বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো: দেলোয়ার হোসেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com