শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর ৬ দিন বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি:  ভারতে করোনা ভাইরাস রোগে মৃতের সংখ্যা ও সংক্রমণ বেড়ে যাওয়ায় আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরে ৬দিন আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ।

পবিত্র ঈদ উদযাপনের জন্য জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অবস্থিত সোনাহাট স্থলবন্দর দিয়ে আগামী সোমবার (১০ মে) থেকে শনিবার (১৫ মে) পর্যন্ত বন্দরের সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

গত শুক্রবার সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়।

সোনাহাট স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তাকে এ চিঠি মারফত অবহিত করা হয়।

অপরদিকে,সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক),বিজিবির সোনাহাট ক্যাম্পের কমান্ডার,সোনাহাট স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতি এবং স্থলবন্দরের বিপরীত দিকে অবস্থিত ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কর্মকর্তাদের এ তথ্য জানানো হয়েছে বলে জানা গেছে।

সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল রবিবার এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৬ই মে থেকে বন্দর দিয়ে আবারো নতুন করে  আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য,ভারতে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারত-বাংলাদেশ বেশকিছু সীমান্ত সাময়িক বন্ধ রাখলেও করোনার মহামারিতেও  কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু থাকে।

প্রতিদিন এক থেকে দেড়শ  ট্রাক পণ্য নিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করে।এসব ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা না থাকায় বন্দরটি করোনা ঝুঁকিতে রয়েছে।

যদিও স্থানীয় প্রশাসন একটি মেডিকেল টিম দিয়ে কাজ করছে তবুও  কুড়িগ্রামে করোনা সংক্রমণের আশংকায় রয়েছে এ বন্দরটি। আপাতত ঈদ-উল-ফিতর উপলক্ষে সাময়িক বন্ধ থাকবে বলে সংশ্লিষ্টরা জানান। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com