বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনা মহনগরীতে ভারত ফেরত কোয়ারেন্টাইনে থাকা এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে এএসআই মোখলেছুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
আজ সোমবার খুলনা সদর থানায় ওই তরুণী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার সত্যতা নিশ্চিত করেছেন কেএমপি ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো: আনোয়ার হোসেন।
তিনি বলেন তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর এএসআই মোকলেস গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্ত মোখলেছুর রহমান খুলনা মেট্রপলিটন পুলিশের (কেএমপি) কোর্ট অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।
তিনি খুলনার পিটিআই কোয়ারেন্টাইন সেন্টারে গত ০১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন।
সূত্র জানায়, ওই তরুণী গত ৪ মে ভারত থেকে এসে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টাইন ছিলেন। কোয়ারেন্টাইন চলাকালীন এএসআই মোখলেছুর রহমানের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে গত ১৪ মে মোখলেছুর রহমান তাকে ধর্ষণ করে।