শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ

সীমান্তে অবাধে মেলামেশা ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকা

  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ-ভারতের সীমানায় কাঁটাতার না থাকার সুযোগে দুই রাষ্ট্রের নাগরিকগণ অবাধে চলাফেরা করায় কুড়িগ্রামে বাড়ছে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণের শংকা।

করোনা মোকবেলায় জেলার সরকারি বিভাগগুলো একত্রে কাজ করছে বলে জানানো হলেও সীমান্তে ঢিলেঢালা অবস্থা। এদিকে ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে সীমান্তবাসীর মধ্যে নেই কোন ভয়ডর।

সরেজমিনে দেখা যায়, কুড়িগ্রামের শিমুল তলা এলাকায় ১০২১সীমান্ত পিলার সংলগ্ন নেই কোন কাঁটাতার। কলসের আকৃতি মতোই এখানে ভারত-বাংলাদেশ আলাদা হয়েছে। এই সীমান্তে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোপালগঞ্জ থানার ফাইসার কুটি গ্রাম এবং বাংলাদেশের কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ছোট খামার গ্রাম।

দীর্ঘ প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার এলাকায় নেই কোন কাঁটাতার। ফলে ভারতের নাগরিকগণ প্রায় সময় বাংলাদেশের অভ্যন্তরে এসে হাট-বাজার করে থাকেন। এই দুই গ্রামের মানুষের গরু-ছাগলকে ঘাস খাওয়ানোসহ বিভিন্ন কাজে প্রতিবেশির মতোই চলাফেরা করে থাকেন। শুধুমাত্র এখানে পিলার দ্বারা দুই রাষ্টকে বোঝানো হয়েছে।

এমন কাঁটাতারবিহীন ভূরুঙ্গামারী উপজেলা পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি গ্রামেও একই

অবস্থা। এখানে ভারত-বাংলাদেশের ঘর দেখে বোঝার উপায় নেই কে কোন দেশের বাসিন্দার বসত।

বিভিন্ন গোয়েন্দা সংস্থার সূত্র তথ্য মতে, জেলার ৯টি উপজেলার মধ্যে ৭টি উপজেলার সাথে ভারতের তিনটি রাজ্যের সীমান্ত রয়েছে ২৭৮দশমিক ২৮ কিলোমিটার।

এরমধ্যে প্রায় ৩২ কি.মি. সীমান্তে নেই কাঁটাতার। এছাড়াও নদী পথ রয়েছে ৩১৬কি.মি.।

এসব সীমন্তের বেশ কিছু পয়েন্ট দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গরু, মাদকসহ চোরাচালান এবং অবৈধভাবে অনুপ্রবেশরও ঘটনা ঘটছে। এছাড়াও কাঁটাতার বেষ্টিত ভারতের অভ্যন্তরে বাসিন্দাদের কৃষি কাজের জন্য বিএসএফ গেট খুলে দেয়ায় নো-ম্যানস ল্যান্ডে এসে চাষাবাদ করছে সেখানকার কৃষকগণ। প্রায় সময় দু’রাষ্ট্রের সীমান্ত রক্ষীর চোখ ফাঁকি দিয়ে তারা মেলামেশাও করে থাকে।

এতে করে দেশের বৃহৎ সীমান্ত বেষ্টিত জেলায় ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শংকা সাধারণ মানুষের মাঝে। সীমান্তবাসীর মাঝে করোনার আতংক থাকলেও অনেক জায়গার বাসিন্দার মধ্যে করোনার প্রভাবের বিষয়ে নেই কোন ভাবনা চিন্তা।

ছোট খামার গ্রামের বাসিন্দা শমসের আলী বলেন,এখানে কোন কাঁটাতার নাই। কলসের মতো মুখ রয়েছে দু’রাষ্ট্রের সীমানা। দু’ পারে বাংলাদেশ আর মাঝখানে ভারত। এখানে আমারা দুই রাষ্ট্রের মানুষ হলেও প্রতিবেশির মতই বসবাস।

একই এলাকার রফিকুল ইসলাম বলেন, শুধুমাত্র পিলার দিয়েই ভারত-বাংলাদেশ বোঝানো হয়েছে। গরু-ছাগলকে ঘাস খাওয়াতে গেলে মাঝে মধ্যে তাদের গ্রামে যায় বাংলাদেশিরা। ওরাও আসে বাজার হাট করতে। এখন কমে গেছে। তবে ভারতে যে ভাবে করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে তাতে আমরা চিন্তিত।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান বলেন, সীমান্তবর্তি এবং বৃহৎ নদ-নদীময় জেলায় হওয়ায় এখানে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে বলে জানান তিনি। তবে ভারতীয় ভ্যারিয়েন্ট কিংবা করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, বিজিবি, পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে।

কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ন (বিজিবি)-র অধিনায়ক লেফটেনেন্টে কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন বলেন,ভারতীয় ভ্যারিয়েন্ট কিংবা করোনা প্রভাব বিস্তারসহ চোরাচালান এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি টহল জোরদার করা হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে বিজিবি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com