শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

কুড়িগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপনি খেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৫২৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ্ব-১৭ বালক-বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনি খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহম্পতিবার কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে এই টুর্নামেন্ট বালক-বালিকাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম, উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান প্রমুখ।

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে।

জেলার ৯টি উপজেলা এবং কুড়িগ্রাম পৌরসভাসহ বালক-বালিকার ২০টি দল অংশগ্রহণ করে।

ফাইনাল খেলায় ভূরুঙ্গামারী উপজেলা বালিকা দল ৩-০ গোলে চিলমারী উপজেলা বালিকা দলকে এবং ফুলবাড়ি উপজেলা বালক দল ৪-০ গোলে চিলমারী উপজেলা বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বালিকা দলের ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় চিলমারীর গোল রক্ষক রুমি। টুর্নামেন্ট ৩ গোল দিয়ে ভূরুঙ্গামারী দলের ক্যাপ্টেন লাইজু আকতার ম্যান অফ দ্যা টুর্নামেন্ট এবং দুটি হেট্রিকসহ ১০গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় একই দলের শিল্পি।

বালক দলে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ফুলবাড়ি উপজেলা নীরব।

কুড়িগ্রাম পৌরসভা দলের নাহিদ ম্যান অফ দ্যা টুর্নামেন্ট এবং ০৫ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় ফুলবাড়ি উপজেলার লিমন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com