বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করতে রাঙ্গামাটিতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করার লক্ষ্যে রাঙ্গামাটিতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে রাঙ্গামাটি জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মো: আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

রাঙ্গামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজলের সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন,  যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, কেন্ত্রীয় নেতা মীর মো: মহিউদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন, বাংলাদেশের উন্নয়নে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কোনো বিকল্প নাই। তিনিই আজকে বাংলাদেশকে সমৃদ্ধির পথে চালিত করেছেন। আর এই উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্রকারী রোধ করতে পারবে না।

নাঈম বলেন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে যুবলীগকে এগিয়ে যেতে হবে। আর নতুন কমিটির মাধ্যমে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যেন ত্যাগী ও পরিশ্রমী নেতৃত্ব স্থান পায় সেই জন্য সাংগঠনিক কাজ করছে যুবলীগ।

সভায় রাঙ্গামাটি জেলা, উপজেলার যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com