বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বুধবার মৌসুমের সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।
স্থানীয় আবহাওয়া অফিসের ইনচার্জ জানিয়েছেন, আগামী ১৫ জুলাইয়ের আগে ভালো কোন খবর হওয়ার সম্ভবনা কম।
বগুড়া আবহাওয়া অফিসের ইনচার্জ আশিকুর রহমান জানান, গত কয়েকদিন ধরে এ জেলায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বুধবার জেলার সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ১ জুলাই থেকে ১৩ জুলাইয়ের মধ্যে অর্থাৎ চলতি মৌসুমে এটি সর্বোচ্চ তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ২৮ দশমিক ৮ ডিগ্রি।
তিনি আরো জানান, ১৫ জুলাইয়ের আগে বৃষ্টির সম্ভবনা কম। তাই তাপমাত্রা আরো বাড়তে পারে। আর বৃষ্টি হলে তাপ কমবে।
এদিকে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করায় প্রচন্ড গরমে জনগণ বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি কষ্ট পাচ্ছেন। পাশাপাশি বিদ্যুতের লোডশেডিং জনদুর্ভোগ চরমে উঠেছে। গরমের কারণে অনেক বাড়িতে সর্দি-জ্বরে ভুগছেন অনেকে।