বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

খুলনায় বাম জোটের হরতালে সাড়া নেই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২১৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো: খুলনায় বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে সাড়া নেই।

সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার (২৫ আগস্ট)  অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে চলাচল করছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, ইজিবাইক, মাহেন্দ্রাসহ সব ধরনের যানবাহন। দূরপাল্লার যানবাহন চলাচলেও হরতালের কোনো প্রভাব নেই।

বৃহস্পতিবার (২৫আগস্ট) অর্ধ দিবস এ হরতাল শুরুর পর থেকে নগরী কিংবা জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের একটি মিছিল হয়েছে নগরীতে। 

এ প্রসঙ্গে সিপিবির খুলনা জেলা সাধারণ সম্পাদক এস এ রশিদ  বলেন, জ্বালানি তেল, দ্রব্যমূল্য ও যাতায়াত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে  দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে খুলনায়  মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। সকালে নগরীর পিকচার প্যালেস মোড় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে হরতাল চলাকালে খুলনায় সতর্ক ছিল পুলিশ। মোড়ে মোড়ে তৎপরতা দেখা গেছে। বাড়ানো হয় টহল ও পেট্রল টিম। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয় নগরজুড়ে। 

উল্লেখ্য, জ্বালানি তেল ও ইউরিয়া সারের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে বৃহস্পতিবার ( ২৫ আগস্ট) সারাদেশে অর্ধদিবস হরতাল আহ্বান করে বাম গণতান্ত্রিক জোট।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে শাহবাগ মোড়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিমুখে বিক্ষোভ মিছিলে বাধা দিলে সেখানেই এই কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com