রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

পাহাড়ের সাফ চ্যাম্পিয়ন পাঁচ নারী ফুটবলারকে সংবর্ধনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সাফ (সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন) নারী ফুটবল গেমসে বাংলাদেশের অবিস্মরণীয় জয়ে পাহাড়ে পাঁচ নারী ফুটবলার আনাই, আনুছিং, রূপনা, ঋতুপর্ণা ও মনিকাকে উষ্ণ সংবর্ধনা দিয়েছে তাদের স্কুল ঘাগড়া উচ্চ বিদ্যালয়। 

বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির ঘাগড়া বাজারে খেলোয়াড়রা পৌছালে স্কুলের ছেলে মেয়ে, শিক্ষক ও এলাকাবাসী উল্লাসে ফেটে পড়ে। স্কুলের শিক্ষকরা পাঁচ ফুটবলারকে ফুল দিয়ে বরণ করে নেয়।

পরে আনন্দ উল্লাস আতশ বাজির ঝলকানি ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে ঘাগড়া বাজার থেকে স্কুলে নিয়ে এসে মেয়েদেরকে কেক কেটে মিষ্টি মুখ করান।

ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চন্দ্র দেওয়ান, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ পারভেজ, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকরা উপস্থিত ছিলেন।

পাহাড়ে পাঁচ নারী ফুটবলার আনাই, আনুছিং, রূপনা, ঋতুপর্ণা ও মনিকা আসার খবরে সকাল থেকে স্কুলে আনন্দের বন্যায় বইতে শুরু করে। স্কুলের ছাত্র ছাত্রীরা তাদের সিনিয়র দিদিরা আসার খবরে উল্লাসিত হয়ে উঠে।

উল্লেখ্য যে, রাঙ্গামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয় হচ্ছে নারী খেলোয়াড় সৃষ্টির কারিগর। শত প্রতিকুলতার মাঝে থেকে রাঙ্গামাটির ক্ষুদে খেলোয়াড়রদের খুজে বের করে নিয়মিত কাউন্সিলিং ও প্র্যাকটিসের মাধ্যমে দেশের জন্য খেলোয়াড় তৈরি করছে। বাংলাদেশ জাতীয় দলের পাহাড়ে পাঁচ নারী ফুটবলার আনাই, আনুছিং, রূপনা, ঋতুপর্ণা ও মনিকা বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট থেকে বিভিন্ন স্কুলের হয়ে খেলে উঠে আসে। তাদেরকে নিবিড় মমতায় গড়ে তোলেন মঘাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর সেন চাকমা। পরবর্তীতে ঘাগড়া উচ্চ বিদ্যালয় সম্পূর্ণ দায়িত্ব নিয়ে তাদেরকে গড়ে তোলে শান্তি মনি চাকমা। আজ তারা দেশের গর্ব।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com