বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

সাজেকে পাহাড় ধ্বসে যানবাহন চলাচল বন্ধ, কাজ করছে সেনাবাহিনী

  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের নন্দারাম এলাকায় অতিবৃষ্টিতে পাহাড় ধসে সাজেক-খাগড়াছড়ি সড়কে পাহাড়ের বেশ বড় অংশ ধ্বসের কারণে সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ধ্বসের ফলে আটকে পড়েছে পর্যটকবাহী শতাধিক যানবাহন।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে অতি বৃষ্টির কারণে রাতে বা ভোরে যে কোন সময় সাজেকে যাওয়ার পথে শুকনা নন্দ রাম পাড়া এলাকায় রাস্তার উপর একটি পাহাড় ধসে পড়ে। যার কারণে বুধবার সকাল থেকে সাজেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, যান চলাচল স্বাভাবিক করতে সকাল থেকে সড়ক পরিস্কার কাজ ইতোমধ্যে শুরু করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী বাঘাইহাট জোনের ২০ ইসিবির সাথে স্থানীয় শ্রমিকরাও দ্রুততার সাথে মাটি সরানোর কাজ করছেন।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন জানান, সকালে পাহাড় ধ্বসের ঘটনা আমরা জানতে পেরেছি। সাজেক এলাকায় প্রায় ছোট বড় মিলে দুইশত গাড়ি রয়েছে। যা গতকাল এসেছিলো। আজ সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল। কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকায় এখন সবাই আটকে আছে।

আমাদের এখানে ১১২টি কটেজ আছে। সব মিলে প্রায় চার হাজার পর্যটক থাকতে পারেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, কালকে রাতে প্রচুর বৃষ্টির কারণে সাজেকে যাওয়ার পথে শুকনা নন্দ রাম পাড়া এলাকায় রাস্তার উপর একটি পাহাড়ের বেশ বড় অংশ ধ্বসে পড়েছে। এতে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সেখানে কোন বসতি না থাকায় ঠিক কখন পাহাড় ধ্বসে পড়েছে তার জানা যায়নি।

সকালে সড়কটিতে যানচলাচল শুরু হলে তখন জানা যায় পাহাড় ধ্বসের বিষয়টি। ইতিমধ্যে সেনাবাহিনীর একটি টিম রাস্তা থেকে মাটি সরানোর কাজ শুরু করেছে। যানচলাচল শুরু করতে তিন/চার ঘন্টা সময় লাগতে পারে বলে জানান রুমানা আক্তার ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com