রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি : রাঙ্গামাটিতে মহাসচিব চুন্নু

  • আপডেট টাইম : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: আর আসন ভাগাভাগি করতে চাই না এবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

চুন্নু বলেন, ‘জনগণ আর আওয়ামী লীগ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। জনগণ চায় তৃতীয় শক্তি ক্ষমতায় আসুক। এবার জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশের মানুষ শান্তিতে থাকবে এবং গণতন্ত্র রক্ষা হবে।‘

বুধবার রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্টির সাংস্কৃতিক ইনিস্টিটিউট মিলনায়তনে আয়োজিত জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মাতাব্বরের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন, জাতীয় পার্টির কোচেয়ারম্যান কাজি ফিরোজ রশীদ এমপি।

সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেট, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মহাসচিব আরো বলেন, জাতীয় পার্টি কারো সাথে চুক্তি করে জোট করেনি। কারো সাথে আমাদের চিরদিন জোটে থাকতে হবে কথা নেই।

তিনি সরকারের মন্ত্রী পরিষদের সমালোচনা করে বলেন, সরকারের মন্ত্রীরা কে কি বলে তারা নিজেরাই জানেন না। তাদের কথা আর কাজের কোন মিল নেই।

চুন্নু আরো বলেন, আওয়ামী লীগের লোকজন বেহেশতে আছে কিন্তু সাধারণ জনগণ সুখে নেই। আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য খেলছে। জনগণের ভাগ্যের জন্য কেউ খেলছে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য খেলছে আর বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য খেলছে। দেশের ৫ কোটি মানুষ বেকার তা নিয়ে সরকারের কোন পরিকল্পনা নেই। ১০ বছরে চার লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হয়েছে। নির্বিচারে লুটপাট দূর্নীতি চলছে। বিদেশে একের পর এক বেগম পাড়া হচ্ছে। এসব থেকে মুক্তি পেতে হলে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে বলে তিনি মন্তব্য করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com