বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

মানিকছড়িতে পর্যটকবাহী বাস উল্টে দুইজন নিহত ও ২০ জন আহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরের মানিকছড়িতে পর্যটকবাহী বাস উল্টে ঘটনাস্থলে বাসের চাপায় দুইজন নিহত ও ২০ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে পর্যটকবাহী বাসটি উল্টে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের চাপায় আটকে পড়া পর্যটকদের উদ্ধার কাজ করছে।

বাসের যাত্রীরা জানান, সকালে চট্টগ্রামের ভাটিয়ারীর একটি ইট ভাটার শ্রমিকরা আজ সকালে চট্টগ্রাম থেকে বাস যোগে রাঙ্গামাটি পর্যটন ঘুরতে আসে। সারাদিন রাঙ্গামাটির বিভিন্ন পর্যটন স্পট ঘুরে সন্ধ্যায় চট্টগ্রাম যাওয়ার পথে রাঙ্গামাটির মানিকছড়ি এলাকায় গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পরে বাসটি উল্টে গিয়ে বাসের নিচের দুইজন পর্যটক চাপা পড়ে। এছাড়া বাসে থাকা ২০ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাঙ্গামাটি শহরের মানিকছড়িতে পর্যটকবাহী বাসটি উল্টে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে প্রেরণ করি এবং বাসের নিচে চাপা পড়ে আছে। তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

রাঙ্গামাটি কতোয়ালী থানার সেকেন্ড অফিসার মো: আকতার জানান, চট্টগ্রাম শহর থেকে রাঙ্গামাটি আসা পর্যটকরা রাঙ্গামাটিতে ঘুরতে আসে। পরে ফিরে যাওয়ার সময় বাসটি মানিকছড়ি এলাকায় উল্টে যায়। ঘটনাস্থলে বাসের নিচে চাপা পড়ে আছে দু জন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com