বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : আজ (১৭ই মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী।
সারাদেশের মতো রাঙ্গামাটিতেও দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবে উদযাপন করছে রাঙ্গামাটির সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষে আজ দিনব্যাপী রাঙ্গামাটিতে বিভিন্ন অনুষ্ঠান মালা পালন করা হয়।
শুক্রবার (১৭ মার্চ) সকালে রাঙ্গামাটি বঙ্গবন্ধুর ম্যুারালে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ হামিদা বেগম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমানসহ অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
পরে রাঙ্গামাটি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি রাঙ্গামাটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনিষ্টিটিউটে এসে আলোচনা সভায় মিলিত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহামনের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার , পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি বন বিভাগের উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজীত কুমার রুদ্র, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, রাঙ্গামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবিরসহ অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।