মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

সিরাজগঞ্জের ৬ আসনের তিন নৌকার প্রার্থী পরিবর্তন

  • আপডেট টাইম : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৩২৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জে ৬টি সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগের ৩টি আসনে নৌকার প্রার্থী পরিবর্তন করা হয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী সিরাজগঞ্জে নৌকার প্রার্থীরা হলেন, সিরাজগঞ্জ-১ আসনের (কাজিপুর-সদরের একাংশ) বর্তমান এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনের (সদরের একাংশ ও কামারখন্দ) বর্তমান এমপি অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্নার পরিবর্তে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড: জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াশ) বর্তমান এমপি ডা: আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ আসনের (উল্লাপাড়া) বর্তমান এমপি তানভীর ইমামের পরবির্তে বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ-৫ আসনের (বেলকুচি ও চৌহালী) বর্তমান এমপি আব্দুল মমিন মন্ডল ও সিরাজগঞ্জ-৬ আসনের (শাহজাদপুর) বর্তমান এমপি অধ্যাপক মেরিনা জাহান কবিতার পরিবর্তে তার ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি চয়ন ইসলাম। এদিকে নিজ নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও শান্তিপূর্ণভাবে আনন্দ মিছিল বের করা হয়েছে।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

আগামী ৭ জানুয়ারি (রোববার) সারাদেশে ৩’শ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com