মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

সিরাজগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছে হাবিবে মিল্লাত

  • আপডেট টাইম : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: পর পর দুইবারের নির্বাচিত বর্তমান জাতীয় সংসদ সদস্য হাবিব মিল্লাত মুন্না দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে।

এই কারণে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মঙ্গলবার জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছে। তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন কিনা সে বিষয়ে মন্তব্য করতে রাজী হয়নি। জানা যায়, সিরাজগঞ্জ-২ (সদরের একাংশ ও কামারখন্দ) আসন থেকে ২০১৪ সালে নৌকার মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ২০১৮ সালে পুনরায় নৌকার মনোনয়ন পেয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন হাবিব মিল্লাত মুন্না। এমপি নির্বাচিত হবার পর থেকে মুন্না বিভিন্ন টকশোতে বিরোধীদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনায় চমকপদ উপস্থাপন করে ব্যাপক ঝড় তুলতেন। ডা. হাবিবে মিল্লাত মুন্না বিগত সময়ের উন্নয়ন

কর্মকান্ড ও দলের প্রতি আস্থাশীল হিসেবে আশাবাদী ছিলেন এবারো সে দল থেকে মনোনয়ন পাবেন। কিন্তু শেষ পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মুন্না মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে।

আসনটিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরী।হেনরী ২০০৮ সালে নৌকার মনোনয়ন পেয়ে বিএনপি প্রার্থী রুমানা মাহমুদের কাছে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।

এই বিষয়ে হাবিব মিল্লাত মুন্না  কোন মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, ২৮ নভেম্বর পর্যন্ত জেলার ৬টি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি, তৃনমুল বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল, বিকল্প ধারা বাংলাদেশ, কৃষক শ্রমিক জনতা লীগ, বাসদ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩০ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

এর মধ্যে সিরাজগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত তানভীর শাকিল জয়, জাকের পার্টির রেজাউল করিম, স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা তালুকদার ও জাতীয় পার্টির জহুরুল ইসলাম।

সিরাজগঞ্জ-২ আওয়ামী লীগ মনোনীত মোছাঃ জান্নাত আরা হেনরী, জাতীয় পার্টির আমিনুল ইসলাম ঝন্টু, তৃনমুল বিএনপির সোহেল রানা, জাকের পার্টির রুবেল সরকার ও স্বতন্ত্র প্রার্থী হাবিব মিল্লাত মুন্না।

সিরাজগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত মো: আব্দুল আজিজ, স্বতন্ত্র মোজাফফর হোসেন, জাতীয় পার্টির জাকির হোসেন, বিএনএম পার্টির গোলাম মোস্তফা, স্বতন্ত্র শরিফুল আলম খন্দকার, স্বতন্ত্র সাখাওয়াত হোসেন, স্বতন্ত্র আব্দুল হালিম খান দুলাল, স্বতন্ত্র নুরুল ইসলাম ও জাকের পার্টির আলমগীর হোসেন।

সিরাজগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, জাতীয় সমাজতান্ত্রিক দলের মোস্তফা কামাল বকুল, বিকল্পধারা বাংলাদেশের আইনুল হক ও জাতীয় পার্টির আব্দুল্লাহ আল হাসেম।

সিরাজগঞ্জ-৫ আসন থেকে আওয়ামীলীগ মনোনীত আব্দুল মমিন মন্ডল, স্বতন্ত্র সাবেক বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, স্বতন্ত্র নুরুল ইসলাম সাজেদুল, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের নাজমুল হক।

সিরাজগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত চয়ন ইসলাম, স্বতন্ত্র হালিমুল হক মিরু, জাসদের মোজাম্মেল হক, বাসদের রেজাউর রশীদ খান ও জাকের পার্টির রেজাউল করিম বিপ্লব মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com