বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ বছর পূর্তিতে রাঙ্গামাটি রিজিয়নের পক্ষ থেকে শহরে বর্ণাঢ্য শান্তি র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি কল্যাণপুর এলাকায় শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন, রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটির ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও রাঙ্গামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসি ও রাঙ্গামাটি পৌর মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো: মারুফ আহমেদসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যালীটি রাঙ্গামাটি কল্যাণপুর এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জোন মাঠে গিয়ে শেষ হয়। র্যালীতে রাঙ্গামাটিতে বসবাসরত সকল সম্প্রদায় বিভিন্ন ফেষ্টুন ও ব্যানার নিয়ে বর্ণাঢ্য এই র্যালীতে অংশগ্রহণ করেন।