বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পাঁচ ধাপে ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব

সিরাজগঞ্জে মুরগী বাচ্চা বহনকারী কাভার্ডভ্যানে আগুন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা নামক স্থানে বুধবার রাতে মুরগির বাচ্চা বহনকারী একটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে পালিয়ে গেছে অবরোধকারীরা।

আগুনে কাভার্ডভ্যানে থাকা মুরগীর বাচ্চাগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করে জানান, শ্রীপুরের মাওনা থেকে মুরগীর বাচ্চা বহনকারী একটি কাভার্ডভ্যান পাবনা যাচ্ছিল।

বুধবার রাত পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা নামক স্থানে পৌঁছলে অবরোধকারীরা কাভার্ডভ্যানটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর আগেই কাভার্ডভ্যানটিতে থাকা মুরগীর বাচ্চাগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এসময় কাভার্ডভ্যানের চালক মুখ-মন্ডলে আঘাত প্রাপ্ত হয়েছে।

এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com