মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পাঁচ ধাপে ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব

নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মাঝে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৪০ দেখা হয়েছে

 শেখ নাদীর শাহ্,বাংলা হেডলাইনস,পাইকগাছা(খুলনা) : খুলনার পাইকগাছায় নির্বাচনী প্রচারণাকালে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌরসদরের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে উভয়পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী মো: রশীদুজ্জামানের কর্মী-সমর্থকরা পৌরসদরের জিরো পয়েন্ট এলাকায় গণসংযোগ-লিফলেট বিতরণ ও নৌকার মিছিল করছিল।

একই সময়ে কয়রা থেকে স্বতন্ত্র প্রার্থী ও খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলমের কর্মী সমর্থকরা মোটরসাইকেলে পৌরসদরের বাজার প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে পৌঁছে। এ সময় উভয়পক্ষ মুখোমুখি হলে দুইপক্ষের মধ্যে উত্তেজনা চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

যদিও খবর পেয়ে তাৎক্ষণিক  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আল আমিন, সহকারী পুলিশ সুপার ডি সার্কেল মো: সাইফুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বর্ডার গার্ড বাংলাদেশ ও ব্যাটেলিয়ান আনসার স্টাইকিং ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যথাযথ ভূমিকা পালন করেছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com