মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পাঁচ ধাপে ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব

সিরাজগঞ্জের ৬ আসনের সবকটিতে নৌকার বিজয়

  • আপডেট টাইম : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের সবকটিতে বিজয়ী হয়েছেন। শুধুমাত্র একটি আসনে স্বতন্ত্র প্রার্থীর সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছাড়া অন্য ৫টিতে বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয়ী হয়েছে নৌকার প্রার্থীরা। সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফলাফলে দেখা গেছে, সিরাজগঞ্জ-১ আসনে ১৭৩ ভোটকেন্দ্রের মধ্যে সবকটিতে আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় (নৌকা) ২ লাখ ৭৮ হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জহুরুল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ১৩৯ ভোট। সিরাজগঞ্জ-২ আসনে ১৪৫টি কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামী লীগের জান্নাত আরা হেনরী (নৌকা) ১ লাখ ৮৪ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আমিনুল ইসলাম ঝন্টু (লাঙ্গল) ৪ হাজার ৫৮০ ভোট পেয়েছেন। সিরাজগঞ্জ-৩ আসনে ১৫৩ কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামী লীগের ডা. আব্দুল আজিজ (নৌকা) ১ লাখ ১৭ হাজার ৬৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট (ঈগল) পেয়েছেন ৪৪ হাজার ৭০৮ ভোট। সিরাজগঞ্জ-৪ আসনে ১৩৭ কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলাম শফি নৌকা প্রতীকে দুই লাখ ২০ হাজার ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হিল্টন প্রামানিক (লাঙ্গল) পেয়েছেন ৭ হাজার ৮৮ ভোট। সিরাজগঞ্জ-৫ আসনে ১২৪টি ভোটকেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামী লীগের আব্দুল মমিন মন্ডল (নৌকা) ৭৭ হাজার ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস (ঈগল) পেয়েছেন ৭৩ হাজার ১৮৩ ভোট। সিরাজগঞ্জ-৬ আসনে মোট ১৬০ ভোটকেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে আওয়ামী লীগের চয়ন ইসলাম (নৌকা) ১ লাখ ২৮ হাজার ৮৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু (ঈগল) পেয়েছেন ২৫ হাজার ৬৭৬ ভোট।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com