মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পাঁচ ধাপে ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব

সিরাজগঞ্জের হাসপাতালসহ ১৭ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৪০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুই দিনে সনদবিহীন অনিবন্ধিত হাসপাতালসহ ১৭ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সনদবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানের ঘোষণা দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। এই ঘোষণার প্রেক্ষিতে জেলার বিভিন্ন উপজেলায় সোমবার ও মঙ্গলবার স্বাস্থ্য প্রশাসনের অভিযানে ১৭টি সনদবিহীন অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সিলগালা করা হয়েছে।

সিলগালা করা হাসপাতাল ও ক্লিনিকগুলো হলো-সিরাজগঞ্জ জেলা সদরের পিপুলবাড়িয়া বাজারের ইসলামিয়া হাসপাতাল, শিয়ালকোল বাজারে গ্রিনল্যাব ও হরমোন সেন্টার এবং হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার, রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজার এলাকার মায়ের দোয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, পাঙ্গাসী বাজারে প্রান্ত মেডিকেল হল, পপুলার ডায়াগনস্টিক ক্লিনিক, শাহজাদপুর উপজেলার মনিরামপুরে আল আরাফাত হসপিটাল, আল আরাফাত ডায়াগনস্টিক, দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় শাহজাদপুর চক্ষু সেবা হাসপাতাল, কামারখন্দ উপজেলার বাগবাড়িতে নাছিমা আলাউদ্দিন ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টার, কাজিপুর উপজেলার পানাগাড়ী জননী ডায়াগনস্টিক সেন্টার, সীমান্ত বাজার এলাকায় মা ও শিশু স্বাস্থ্য শিক্ষা ও পল্লী ফাউন্ডেশন অব বাংলাদেশ, সোনামুখী বাজারে ফারুক আল নাসির ওয়েল ফেয়ার হাসপাতাল, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়ায় চোখের আলো চক্ষু হাসপাতাল, লাহিড়ী মোহনপুরে ডায়মন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং আহাদ ডায়াগনস্টিক সেন্টার।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় এসব তথ্য নিশ্চিত করে বলেন, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য প্রশাসনের অভিযানে হালনাগাদ লাইসেন্স না থাকাসহ সনদবিহীন অনিবন্ধিত ১৭টি হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সিলগালা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com