সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব ‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে ব্রিজের গার্ডার ধ্বসে শ্রমিক নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি ব্রিজের গার্ডার ধ্বসে নিচে চাপা পড়ে জুবায়ের (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় গার্ডারে কর্মরত আরো ২ শ্রমিক আহত হয়েছে।

নিহত জুবায়ের সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার মাহমুদ আলীর ছেলে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এই তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি ব্রিজের গার্ডারে ৩ শ্রমিক কাজ করছিল।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে ব্রিজটির ৩টি গার্ডার ধ্বসে পরে। এ সময় জুবায়ের গার্ডারের নিচে চাপা পরে ঘটনাস্থলেই নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আহত ২ শ্রমিককে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com