সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব ‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর:হাইওয়ে পুলিশ প্রধান

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর। পুলিশ, সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় করে সব রকম পদক্ষেপ নেয়া হয়েছে।

 বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়ক এলাকা পরিদর্শনকালে হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) শাহাবুদ্দিন খান সাংবাদিকদের এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, অতীতের অভিজ্ঞতায় যানজটের এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। সড়কে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। এছাড়া এবার মহাসড়কে অবৈধ গাড়িগুলো চলাচলেও কঠোর নজরদারি থাকবে। আগে ঢাকা থেকে রওনা দিয়ে চরম যানজটের কারণে ঈদের দিন বাড়ি ফিরতে হয়েছে। এখন আর সেই সময় নেই। দেশের মানুষের যোগাযোগ নির্বিঘ্ন নিরাপদ করতে সরকারের যুগোপোযোগী পদক্ষেপে পদ্মা সেতু নির্মাণসহ দেশের গুরুত্বপূর্ণ সকল সড়ক মহাসড়ক ৪ লেন ৬ লেনে উত্তীর্ণ হয়েছে। এজন্য আগামী ঈদযাত্রা হবে এ যাবৎকালের সবচেয়ে স্বস্তির ও নির্বিঘ্ন। এ লক্ষ্যে পুলিশ বিভাগ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ঈদের পরেও নির্বিঘ্ন যাত্রাপথ রাখতে পুলিশ মাঠে থাকবে।

এ সময় হাইওয়ে পুলিশের উপ মহাপরিদর্শক মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, বগুড়া হাইওয়ে পুলিশের এসপি হাবিবুর রহমান, ওসি এম.এ.ওয়াদুদ, ওসি আব্দুল কাদের জিলানী প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com