সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব ‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ

উত্তরের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে খুলে দেয়া হলো ৩ ওভারপাস ও এক সেতু

  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: এবার উত্তর জনপদের ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন  করতে সরকার বদ্ধপরিকর।

এরই ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিরাজগঞ্জে মহাসড়কে ৩টি ওভারপাস ও একটি সেতু আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেন।

আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রান্তে ড. জান্নাত আরা হেনরী এমপি, নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান শামিম তালুকদার লাবু, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানসহ সাসেক-২ প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেতু ও ওভারপাসগুলো হলো বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ৩৯ মিটার দৈর্ঘ্যের মুলিবাড়ী ওভারপাস, পাঁচিলা ওভার পাস, ৩৫ মিটার দৈর্ঘ্যের দাতপুর ওভারপাস ও ৫৬ মিটার দৈর্ঘ্যের দাতিয়া সেতু। উন্মুক্ত করে দেয়া এসব ওভারপাসগুলো ও সেতু উত্তর জনপদের ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘব করে মহাসড়কে স্বস্তি ফিরে আনবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

এদিকে শনিবার সকাল থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ অনেকটাই বেশি রয়েছে। একারণে চাপ সামাল দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হাইওয়ে ও জেলা পুলিশের সদস্যরা দায়িত্ব পালনে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। সাসেক-২ প্রকল্পের আওতায় এলেঙ্গা- হাটিকুমরুল-রংপুর চারলেন মহাসড়কের সিরাজগঞ্জ অঞ্চলে তিনটি ওভারপাস ও একটি সেতু উন্মুক্ত করে দেয়ায় যানজট ও দুর্ভোগ কাটিয়ে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সাসেক-২ প্রকল্প ব্যবস্থাপক মাহবুবুর রহমান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com