রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

সাজেকের সীমান্ত সড়কে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত

  • আপডেট টাইম : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে ছয় শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮ জন। নিহত শ্রমিকরা সীমান্ত সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ছিল বলে জানা গেছে। আহতদের  মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।

স্থানীয়রা জানান, সীমান্ত সড়কের কাজ শেষে ড্রাম ট্রাকে করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পরে গাড়ী দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ৬জন নিহত ও ৮জন আহত হয়।

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।

তিনি জানান, দুর্ঘটনা এলাকাটি দুর্গমতার কারণে আহতদের সেনাবাহিনীরা সদস্যরা উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানোর চেষ্টা চালানো হচ্ছে। তবে তাৎক্ষণিক কারও নাম পরিচয় জানা যায়নি।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ থেকে ৬ জন নিহতের খবর পাওয়া গেলেও আমরা এখনো পর্যন্ত নিহতের প্রকৃত তথ্য নিশ্চিত হতে পারিনি। সাজেক থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওনা দিয়েছে। তারা সেখানে পৌঁছলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com