সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব ‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ

সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত ।। মালিক গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৫৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে ফজল আলী (২৬) নামে এক শ্রমিক নিহত ও ৩ শ্রমিক আহত হয়েছে।

শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার জামতৈল পশ্চিম বাজারে মেসার্স আজাহার চালকলে এই ঘটনা ঘটে। নিহত ফজল আলী জামতৈল পশ্চিম পাড়ার রবিয়াল হোসেনের ছেলে। এই ঘটনায় মিল মালিক আজাহার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। আজাহার আলী জামতৈল পশ্চিম পাড়া গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে উল্লেখিত মিলে ধান সিদ্ধ করার সময় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ হলে ফজলসহ ৪ শ্রমিক আহত হয়। আহতদের মধ্যে ফজলকে আশংকাজনক অবস্থায় ঢাকায় মেডিকেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত ফজল আলীর পিতা রবিয়াল হোসেন বাদি হয়ে মিল মালিক আজাহার আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই সুজন দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন ও মামলার একমাত্র আসামি মিল মালিক আজাহার আলীকে গ্রেফতার করে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com