সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

ছেয়ে গেছে পোস্টার ব্যানারে ।।সিরাজগঞ্জে প্রথম ধাপে ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে ৩১ প্রার্থী

  • আপডেট টাইম : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রথম ধাপে ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীদের পোস্টার, ব্যানার বেস্টুনিতে শহর ও গ্রামঞ্চল ছেয়ে গেছে। প্রার্থীরা এখনও ভোট প্রচারণায় মাঠে রয়েছেন এবং নির্বাচনী বিধিতে প্রার্থীদের ভোট প্রচার প্রচারণা মধ্যরাত থেকে শেষ হবে। তবে চা স্টলসহ বিভিন্ন স্থানে প্রার্থীদের নিয়ে আলোচনার শেষ নেই। জেলা প্রশাসন ইতিমধ্যেই ওই ৩টি উপজেলা ভোট কেন্দ্র সমূহে সবধরনের ব্যবস্থা নিয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান

পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন (আনারস), মোঃ রাশেদ ইউসুফ (দোয়ত কলম), বর্তমান ভাইস চেয়ারম্যান এস,এম নাসিম রেজা নুর (মোটর সাইকেল), মোঃ নুরুল ইসলাম সজল (কাপ-পিরিচ), এস,এম আহসান হাবীব (ঘোড়া), ভাইস চেয়ারম্যান

পদপ্রার্থী মোঃ আকরাম হোসেন (তালা), মোঃ জামাত আলী মুন্সি (চশমা), মোঃ জিহাদ আল ইসলাম (উড়োজাহাজ) ও মোঃ সাইফুল ইসলাম (টিউবওয়েল), মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ আফরীনা খাতুন (প্রজাপতি), মোছাঃ নুরুন্নাহার খানম (বৈদ্যুতিক পাখা) ও মোছা: নূরে ফতিমা (ফুটবল)। এ উপজেলার ভোট কেন্দ্র সংখ্যা ১৭১ ও ভোটার সংখ্যা ৪৫৬২২২ জন।

কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা  করছেন। তারা হলেন, চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ (দোয়াত কলম), মোঃ আশরাফুল আলম (ঘোড়া), বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী (আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহিনুল ইসলাম (মাইক), মোঃ সাইফুল ইসলাম (টিয়া পাখি), মোঃ সেলিম হোসেন (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছাঃ জান্নাতুল ফেরদৌস (ফুটবল), মোছাঃ জুলেখা খাতুন (বৈদুতিক পাখা), মোছাঃ বিলকিছ খাতুন (কলস), মোছাঃ শাপলা খাতুন (পদ্মফুল), মোছাঃ সুলতানা হক (হাঁস)। এ উপজেলায় মোট ভোটকেন্দ্র সংখ্যা ১২২। মোট ভোটার সংখ্যা ২৩৪৫৯৮।

বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম সরকার (দোয়াত কলম), মোঃ বদিউজ্জামান ফকির (মোটর সাইকেল), মোঃ সেরাজুল ইসলাম (আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারুক সরকার (টিয়া পাখি), মোঃ আব্দুল আলিম (মাইক), মোঃ ইউসুফ আলী সেখ (উড়োজাহাজ), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছাঃ রত্না বেগম (ফুটবল), সুলতানা রাজিয়া মিলন (প্রজাপতি)। অধিকাংশ প্রার্থী আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী। এই উপজেলায় মোট কেন্দ্র সংখ্যা ৯৭ ও মোট ভোটার সংখ্যা ২৮৭৪৫২ জন। এই তিনটি উপজেলার ঝুকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা অর্ধশতাধিক।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৮ মে ওই ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই বিষয়ে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার) বলেন, এই ৩টি উপজেলা ভোটকেন্দ্র সমূহে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার মোতায়েনসহ স্টাইকিং ফোর্স কাজ করবে। কেন্দ্র সমূহে কোন বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com