সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব ‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ

সাজেকে দুই দলের গোলাগুলিতে এক পরিবহন শ্রমিক নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ২৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের বাঘাইহাট বাজারে আঞ্চলিক দুটি রাজনৈতিক দলের বন্দুকযুদ্ধে বাসের হেলফার নিহত ও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে এক ঘন্টা ব্যাপী থেমে থেমে বন্দুকযুদ্ধের ঘটনায় প্রায় ৬ শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনার ঘটেছে। এই ঘটনায় পুরো বাঘাইহাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, বাঘাইছড়ি উপজেলা নির্বাচনকে গিরে উপজেলার বাঘাইহাট এলাকায় দুই পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার দুপুর ২টার দিকে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটলে বাঘাইহাট বাজরের শান্তি পরিবহণের বাসের হেলফার মোঃ নাঈম গুলিবিদ্ধ হয়।

পরে স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে খাগড়াছড়ির লক্ষীছড়ির পশ্চিম দূর্গাছড়ি এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে। এই ঘটনায় আরো দুই জন গুলিবিদ্ধ হয়। আহতরা হলেন, দুলেই চাকমা ও চিক্কো চাকমা। তাদের খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। তবে স্থানীয় অপর একটি সুত্র জানায়, বন্দুকযুদ্ধের ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয় চৌধুরী জানান, গুলিবিদ্ধ অবস্থায় নাঈমকে হাসপাতালে আনা হয়। বুকের ডান পাশে গুলি লেগেছে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকাবাসী আরো জানান, সকাল ১১টায় ইউপিডিএফ মুল দলের নেতৃত্বে প্রায় ৫ শতাধিক গ্রামবাসী বাঘাইহাট বাজারে বিক্ষোভ মিছিল শুরু করে। এক পর্যায়ে তারা ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সশস্ত্র সন্ত্রাসীরা নিজেদের আত্মরক্ষায় বাঘাইহাট স্কুলের তৃতীয় তলায় অবস্থান নিলে গ্রামবাসীরা স্কুলের গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করার চেষ্টা চালায়। পরে আঞ্চলিক দুটি দলের সশস্ত্র সন্ত্রাসীদের মাঝে গুলি বিমিয়ের ঘটনা ঘটলে গ্রামবাসীরা দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনা এই হতাহতের ঘটনা ঘটে।

রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, দুপুরের দিকে ঘটনায় ১ জন গুলিবিদ্ধ হয়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় তাকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে তিনি মৃত্যু বরণ করেণ। এঘটনার পর পুরো বাঘাইহাট বাজারে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। বাঘাইছড়ির ওসি ঘটনাস্থলে রয়েছে বলেও তিনি জানান। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙ্গামাটি ইউনিটের সংগঠক সচল চাকমা মঙ্গলবার সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বিকেলের দিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের গুলিতে শান্তি পরিবহণের এক হেলপার নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হত্যকারীদের গ্রেফতার ও শাস্তিরও দাবি জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com