মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পাঁচ ধাপে ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব

ইউপি সদস্যের বিরুদ্ধে পানির ট্যাংকি বিক্রির অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৩২৭ দেখা হয়েছে

শেখ নাদীর শাহ্, বাংলা হেডলাইনস, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:  খুলনার পাইকগাছা উপলোর লতা ইউপির ৫নং ওয়ার্ড সদস্য পুলকেশ রায়ের বিরুদ্ধে এবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন সরকারি পানির ট্যাংকি বিক্রিসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সেখানকার ১০ জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, উপজেলার লতা ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ড সদস্য পুলকেশ রায়। গত বছর (২০২৩ সালে) সেখানকার নির্বাচিত ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস অনৈতিক কার্মকান্ডের অভিযোগে সাময়িক বরখাস্ত থাকাকালীন পুলকেশ রায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ঐ সময় তিনি বরাদ্দের ৭৬টি পানির ট্যাংকি প্রদানে জনপ্রতি ৬-৮ হাজার টাকা করে আদায় করেন। 

একই সময় সংস্কারের নামে প্রায় ১ কিলোমিটার ইটের সোলিং রাস্তার প্রায় ৮০ হাজার ইট তুলে অন্য কাজে লাগিয়ে তার সমুদয় টাকা আত্মসাৎ করেন। এছাড়া লতা ইউনিয়ন পরিষদের সামনে পাকা স্টেজ নির্মাণের জন্য ২ লাখ ৩৪ হাজার টাকা বরাদ্দ হয়। যার মধ্যে সাবেক সংসদ সদস্য এক লাখ টাকা প্রদান করেন। বাহিরবুনিয়া মসজিদ সংলগ্ন ব্রীজের বিপরীত কাটামারি রাস্তা সংস্কারের এক লাখ টাকা ও কাঠামারি বাজার খেয়াঘাট সংলগ্ন রাস্তা সংস্কারের বরাদ্দকৃত টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেছেন মর্মে অভিযোগে বলা হয়। 

এসব ঘটনায় গত বৃহস্পতিবার (২০ জুন) সেখানকার ১০ জন ইউপি সদস্য বাবলু সরদার, শওকত হাওলাদার, স্বপন কুমার মন্ডল, আজিজুল বিশ্বাস, রিনা পারভীন, বিজন কুমার হালদার, কুমারেশ মন্ডল, চম্পা বেগম, ফেরদৌস ঢালী ও মঙ্গল মন্ডল পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

এব্যাপারে লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস বলেন, এসংক্রান্তে কেউ কোথাও অভিযোগপত্র দিয়েছে কিনা সেটা তার জানা নেই। আর দায়িত্বে থাকাকালীন কেউ যদি কোন প্রকার দুর্নীতি-অনিয়মের সাথে জড়িত থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এবং তার ভারও নিশ্চয়ই তার।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য পুলকেশ রায় বলেন, তুলনামূলক তার ওয়ার্ডে বরাদ্দ বেশি হওয়ায় অন্যান্য সদস্যরা তার উপর ঈর্ষান্বিত হয়ে অভিযোগ করছে। তিনি কোন অনিয়ম বা দুর্নীতির সাথে জড়িত নন। 

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন অভিযোগপত্রের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com