মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পাঁচ ধাপে ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব

সাজেকে ডায়ারিয়া উপদ্রব পাহাড়ি গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু করেছে বিজিবি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বাঘাইছড়ি উপজেলায় প্রত্যন্ত সাজেক ইউনিয়নের ডায়রিয়া  দুর্গম তিনটি পাহাড়ী গ্রামের অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ঔষধ বিতরণ শুরু করেছে বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন।

সাজেকের দুর্গম শিয়ালদাহ, তুইসুই, বেটলিং পাড়ায় গত কয়েকদিনে জ্বর, কাশি, রক্ত বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অর্ধশতাধিক মানুষ ঘরে ঘরে মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে।

পাহাড়ি এসব গ্রামের মানুষ ছড়া ও ঝিরির পানি পান করার কারণে নারী শিশু ও বৃদ্ধরা ডায়রিয়াসহ অন্যান্য রোগ আক্রান্ত হয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি।

মারিশ্যা ৫৪ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল আসাদুজ্জামান এর নির্দেশে সোমবার (২৪ জুন) সকাল থেকে নিউথাংনাং বিওপি কমান্ডার নাঃ সুবেদার মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি মেডিকেল টিম এই সেবাদান করে যাচ্ছে। বেটলিং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ব্যবস্থাপনায় পুরুষ-মহিলা ও শিশুসহ অসুস্থ শতাধিক রোগীকে সর্দি, জ্বর, ডায়রিয়া, মাথা ব্যথা এবং ঠান্ডা জনিত কাশি রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ঔষধ বিতরণ করা হয়। এছাড়া প্রত্যেকটি গ্রামের মানুষের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন সরবরাহ করা হচ্ছে।

এদিকে সাজেকের উপদ্রব এলাকায় স্বাস্থ্য বিভাগের ৬ সদস্যদের আরো একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে দুর্গম পাহাড়ি পথে পায়ে হেটে চিকিৎসক দলকে পৌঁছাতে হয়েছে এবং মঙ্গলবার (২৫ জুন) সকাল থেকে উপদ্রব এলাকায় চিকিৎসা কাজ শুরু করেছে।

এব্যাপারে ইউএইচ এন্ড এফপিও তাপস মজুমদার জানান, খবর পেয়ে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স হতে স্বাস্থ্য সহকারী হরেনজয় ত্রিপুরার নেতৃত্বে একটি মেডিকেল টিম সোমবার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বেটলিং মৌজার হেডম্যান ও স্থানীয় মেম্বার জুপিতাং ত্রিপুরা বলেন, ৫৪ বিজিবি ব্যাটালিয়ন ও স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম কর্তৃক রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত তিন বছরে এসব গ্রামে ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে ৯ শিশুসহ ১৫ জন মানুষ মারা যায়। প্রতি বছর বর্ষায় এ রোগের প্রাদুর্ভাব ঘটে। তাই সাজেকে একটি হাসপাতালসহ দুর্গম শিয়ালদাহ, তুইসুই, বেটলিং পাড়ায় কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com