সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সেবার মান বাড়লে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি রিয়াদে বিমানবন্দর হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব ‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ

সিরাজগঞ্জে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপির সাইন বোর্ড

  • আপডেট টাইম : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপির দলীয় সাইন বোর্ড লাগিয়ে দখল করা হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বহিস্কৃত নেতা আব্দুর রাজ্জাক মন্ডল এ সাইন বোর্ড লাগিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে প্রকাশ, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর ৫ আগষ্ট বিকেলে ওই দলীয় কার্যালয় ভাংচুর করে দূর্বৃত্তরা। পরদিন বিএনপির ওই নেতার নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয় পরিস্কার পরিচ্ছন্ন এবং রং করে প্রধান ফটক থেকে আওয়ামী লীগের সাইন বোর্ড নামিয়ে বেলকুচি উপজেলা বিএনপির শাখা কার্যালয়ের নামে সাইন বোর্ড লাগানো হয়েছে। এ ঘটনার পর থেকে নেতাকর্মী নিয়ে ওই নেতা কার্যালয়ে আড্ডা দিচ্ছেন। তবে বিএনপির কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম আলিমসহ মুল ধারার বিএনপি নেতাকর্মীরা এ দখলের ঘটনার সাথে জড়িত নাই বলে স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ জানিয়েছেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সাংবাদিকদের বলেন, উক্ত দলীয় অফিসের জায়গা রাজ্জাক মন্ডলের চাচা আব্দুল হাই মন্ডলসহ অন্যান্য ওয়ারিশনদের কাছ থেকে ক্রয় করা হয়েছে এবং ২০১৭ সালের পর আমি নিজে বিল্ডিং নির্মাণ করে আওয়ামী লীগ অফিস বানিয়েছি।

বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবগত করা হয়েছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাক মন্ডলের কোন বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, অন্য কোন দলের অফিস দখল করার পক্ষে আমরা নই। রাজ্জাক মন্ডল বিএনপির বহিস্কৃত নেতা এবং তার বহিস্কারাদেশ এখনও প্রত্যাহার করা হয়নি। আওয়ামী লীগ দলীয় অফিস সে নিজ দায়িত্বে দখল করেছে। এ ঘটনার দায় বিএনপি নেবে না বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com