শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রাঙ্গামাটি জেলা পুলিশের মতবিনিময় সভা

  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২২২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: ধর্মীয় সম্প্রীতি ও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের উপর কোথাও কোনো অরাজকতা, লুটপাট, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলে তাকে ছাড় দেওয়া হবে না। আমরা চাই পাহাড়ে সকল সম্প্রদায় যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে একে অন্যের পাশে দাঁড়াব এবং কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরকে সহায়তা করে।

বুধবার (১৪ আগষ্ট) সকালে রাঙ্গামাটি জেলা পুলিশের আয়োজনে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি শাহ নেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহ ইমরান, সদর সার্কেল সাইফুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী, ডিবি ওসি মানস বড়ুয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার সহ বিভিন্ন মঠ মন্দিরের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ আরো বলেন, রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমাল আর যেন কোনো প্রকার ক্ষতিসাধন না হয় সেদিকে সকলকে নজর দিতে হবে। কেউ যাতে কোন ধরনের হয়রানির শিকার না হয় সেই ব্যাপারে নজর রাখা হবে বলে জানান পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

দুষ্কৃতিকারী কারো বন্ধু নয় বলে মন্তব্য করে পুলিশ সুপার মীর আবু তৌহিদ আরও বলেন, সাধারণ মানুষের জান মাল রক্ষা করতে পুলিশ কোন অপরাধিকে ছাড় দিবেনা। মানুষের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পুলিশ তার দায়িত্ব থেকে বিন্দুমাত্র সড়ে দাঁড়াবে না। তিনি বলেন, এরই মধ্যে সম্প্রীতির শহর রাঙ্গামাটিকে যারা অশান্ত করতে চেয়েছে তাদের বিরুদ্ধে আইনগত তদন্ত শুরু হয়েছে। অপরাধিদের শাস্তির আওতায় আনা হবে। তাই পুলিশকে সহযোগিতা করার জন্য সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com