বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত

  • আপডেট টাইম : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত হয়েছে।

সোমবার ভোররাতে হাটিকুমরুল- বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত প্রাইভেটকারের চালককে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলো-রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫), তার স্ত্রী ময়না খাতুন (৬০) তাদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মোঃ নুরুল ইসলাম বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে একটি প্রাইভেটকার রাজশাহী যাচ্ছিল। সোমবার ভোররাত সাড়ে ৩ টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৪ জনের লাশ উদ্ধার করে সলঙ্গা থানায় নিয়ে রাখা হয়েছে। সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তাজ উদ্দিন থানায় ৪টি লাশ রাখা আছে বলে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনে ৫ আগষ্ট হাটিকুমরুল হাইওয়ে থানাটি পুড়িয়ে দেয়ার পর থেকে পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন না করায় ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com