রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব ‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত চালকদের বিক্ষোভ দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত

  • আপডেট টাইম : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২২৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত হয়েছে।

সোমবার ভোররাতে হাটিকুমরুল- বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত প্রাইভেটকারের চালককে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলো-রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫), তার স্ত্রী ময়না খাতুন (৬০) তাদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মোঃ নুরুল ইসলাম বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে একটি প্রাইভেটকার রাজশাহী যাচ্ছিল। সোমবার ভোররাত সাড়ে ৩ টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৪ জনের লাশ উদ্ধার করে সলঙ্গা থানায় নিয়ে রাখা হয়েছে। সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তাজ উদ্দিন থানায় ৪টি লাশ রাখা আছে বলে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনে ৫ আগষ্ট হাটিকুমরুল হাইওয়ে থানাটি পুড়িয়ে দেয়ার পর থেকে পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন না করায় ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com