শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: দেশের অন্যতম মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও সাংবাদিকদের মারধরের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী  মানববন্ধন করেন সাংবাদিক ও শিক্ষার্থীরা।

এ কর্মসুচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার এবং সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক এস,এম,তফিজ উদ্দিন, ইসরাইল হোসেন বাবু, ইসমাইল হোসেন, আমিনুল ইসলাম, আব্দুস সামাদ সায়েম, স্বপন চন্দ্র দাস ও জহুরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে সাহস করে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর ও বাংলানিউজসহ ইস্টওয়েস্ট মিডিয়ার সব মিডিয়ায় একযোগে পুলিশ কর্মকর্তা বেনজীর আহম্মেদসহ বিভিন্ন দুর্নীতির সংবাদ প্রকাশ করে গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম হয়। কিন্তু সোমবার এই সাহসী মিডিয়া হাউজের সাতটি প্রতিষ্ঠানে ন্যক্কারজনক হামলায় জাতি হতবাক।

হামলার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বক্তারা অবিলম্বে এ ঘটনা তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com