রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এনসিটি নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আপত্তির মুখেই এনসিটি পরিচালনায় সরকার ও ডিপি ওয়ার্ল্ডের চুক্তি ‘পতিত দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে চায় : রিজভী সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ফেরানোর প্রস্তাব ‘হয়রানি’ বন্ধের দাবিতে ব্যাটারিচালিত চালকদের বিক্ষোভ দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাইক্রোবাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জোড়া সহোদর ও সিএনজি চালকসহ ৬ জন নিহত হয়েছে।

সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, রায়গঞ্জ উপজেলার ব্রাক্ষনবয়ড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে সিএনজি চালক রাশেদুল ইসলাম (২২), তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের রমজান আলীর দুই ছেলে নুরুজ্জামান (৫২) ও তারেক রহমান (৫৫) ওই একই গ্রামের মৃত নূর বক্সের দুই ছেলে রজাউল করিম (৬০) ও আব্দুল মজিদ (৫০) এবং একই গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৫৬)।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, নলকা থেকে একটি মাইক্রোবাস সিরাজগঞ্জ যাওয়ার পথে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট কুঠিরচর এসিআই মিলের সামনে রবিবার দুপুর ১২টার দিকে বিপরীতমুখি একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চালকসহ ২ সিএনজি যাত্রী নিহত ও আরো ৩ যাত্রী আহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর আরও ৩ যাত্রী মারা গেছে।

চালকসহ ৩ জনের লাশ থানায় ও অপর ৩ জনের লাশ ওই হাসপাতালে রয়েছে বলে জানিয়েছেন ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com