বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই সিন্ডিকেট সদস্য।

তাদের একজন একটি বার্তা সংস্থাকে বলেন, “জরুরি সিন্ডিকেট সভায় কেবল ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের এজেন্ডাই ছিল। আলোচনার পর ক্যাম্পাসের ভেতরে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সকল প্রকার রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়।”

সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য বিজ্ঞপ্তির মাধ্যমে জানানোর কথা বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের মুখপাত্র ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা।

তিনি বলেন, “সভায় সার্বিক বিষয় নিয়ে সিন্ডিকেট সদস্যরা তাদের বিস্তারিত মতামত দিয়েছেন। সেই আলোকে আমরা একটা সিদ্ধান্ত পৌঁছেছি, যা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা বিস্তারিত প্রকাশ করব।”

তবে সিদ্ধান্তটা কি, সে বিষয়ে প্রশ্নের উত্তর দেননি তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করা নিয়ে পক্ষে ও বিপক্ষে সাম্প্রতিক বছরগুলোতে আলোচনা চলে আসছে। তবে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত জানায়নি।

ছাত্র-জনতার তুমুল আন্দোলনে আওয়ামী লীগের সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেও পরিবর্তন আসে। নতুন উপাচার্য হন অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন আড়াই মাস পর বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর দিন নির্ধারণ করেছে। এর আগে শিক্ষার্থী ও শিক্ষকদের দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com